মঙ্গলবার, ২৮শে এপ্রিল ২০২৬, ১৪ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

হাইমচরে মা ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৩, ১৭:৩৩

মা ইলিশ রক্ষায় ১২ অক্টোবর থেকে পদ্মা-মেঘনাসহ ইলিশের প্রধান প্রধান বিচরণ ক্ষেত্রে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের পক্ষ থেকে টাস্কফোর্স গঠন করে চালানো হচ্ছে মা ইলিশ রক্ষা অভিযান।


এরই অংশ হিসেবে শনিবার (১৪ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত চাঁদপুরের হাইমচর উপজেলায় অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করে উপজেলা টাস্কফোর্স। এসময় জব্দ করা হয় দুটি নৌকা, ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ মাছ।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সাল। এতে অংশ নেয় উপজেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নীলকমল নৌ পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী হাইমচর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ।

তিনি বলেন, মেঘনায় ইলিশ ধরার সময় হাতে নাতে ১৩ জেলেকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সাল আটক জেলেদের মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। আর বাকি তিনজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের কারাদণ্ড না দিয়ে জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত নৌকা দুটি কোস্টগার্ড হেফাজতে রয়েছে। আর জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া ২৫ কেজি ইলিশ স্থানীয় দুটি এতিমখানায় দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান চলবে। মা ইলিশ যারা নিধন করবে, তাদের সঙ্গে কোনো আপোস নেই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর