মঙ্গলবার, ২৮শে এপ্রিল ২০২৬, ১৪ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

আ.লীগের সম্মেলন কবে, জানালেন ওবায়দুল কাদের

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৪, ১৫:৫৫

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সর্বশেষ অনুষ্ঠিত হয়েছে ২০২২ সালের ২৪ ডিসেম্বর। সেটি ছিল ২২তম জাতীয় সম্মেলন। সম্প্রতি ২৩তম সম্মেলন নিয়ে দলের অভ্যন্তরে গুঞ্জন ওঠে। তবে কখন সম্মেলন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে পরিষ্কার করেছেন বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সম্মেলন প্রসঙ্গ উঠে এলে তিনি সে বিষয়েও কথা বলেন।

 

আওয়ামী লীগের আগামী সম্মেলন কখন হবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মেয়াদ পূর্ণ হলেই আওয়ামী লীগের সম্মেলন হবে। এটা দল প্রধানের মাথায় আছে।

এদিকে বিএনপিকে নিয়ে ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার ইস্যুতে ব্যর্থ বিএনপি। এখন নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য তারা কুকি চিন নিয়ে ইস্যু খুঁজছে।

কুকি চিন নিয়ে সরকার সতর্ক ও শক্ত অবস্থান নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ওই এলাকা ঘুরে এসেছেন, সেখানে যৌথ অভিযান চলছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর