মঙ্গলবার, ২৮শে এপ্রিল ২০২৬, ১৪ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ভারত থেকে নারী-শিশুসহ ২৩ বাংলাদেশিকে 'পুশইন'

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুন ২০২৫, ১৪:০২

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ ২৩ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪২ বিজিবি)। আজ শনিবার ভোরে উপজেলার চাপসার সীমান্তের চৈত্রাণপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, শনিবার ভোররাত আনুমানিক দুইটার দিকে চাপসার সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি টহল দল এই অভিযান চালায়। সীমান্ত মেইন পিলার ৩৪৭/১এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৈত্রাণপুকুর নামক স্থানে ওই বাংলাদেশিদের দেখতে পেয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ১২ জন নারী এবং ৭ শিশু রয়েছে।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তাঁরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতের বিভিন্ন স্থানে বসবাস ও কাজকর্ম করে আসছিলেন। বিজিবির পক্ষ থেকে এটিকে 'পুশইন' হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, ‘বিজিবির মাধ্যমে ২৩ জনকে আটকের বিষয়টি আমরা জানতে পেরেছি।

বিজিবি তাদের কার্যক্রম শেষ করে আটককৃতদের থানায় হস্তান্তর করবে। এরপর তাদের পরিচয় যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আটককৃতদের বিরুদ্ধে হরিপুর থানায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর