মঙ্গলবার, ২৮শে এপ্রিল ২০২৬, ১৪ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়ায় মানুষের ঢল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ আগষ্ট ২০২৫, ১৬:১৩

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের এক বছর উপলক্ষে ফ্যাসিস্ট পতনের বর্ষপূর্তি পালন করছে ছাত্রজনতা।

মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’কে স্মরণে রাখতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘জুলাই ঘোষণাপত্র পাঠ‘ অনুষ্ঠান।বৃষ্টির মধ্যেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্ব হয়।

রাজধানীর উত্তরা থেকে আসা সাহেদুর রহমান বলেন, ‘জুলাই ঘোষণাপত্র শোনার জন্য সকাল থেকে বসে আছি। আজকের দিনে ছাত্র-জনতার জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। দিনটিকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন।’

সাভার থেকে আসা রিয়াজুল বাশার বলেন, ‘৩৬ জুলাইয়ের একটানা আন্দোলনে স্বৈরাচার হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ।

আজ একটি ঐতিহাসিক দিন।’

এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করছে।

র‌্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং র‍্যাবের পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর