মঙ্গলবার, ২৮শে এপ্রিল ২০২৬, ১৪ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

কোহলিকে ছাড়িয়ে শীর্ষ পাঁচে ওয়ার্নার

খেলা ডেস্ক

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৫, ১৬:৪০

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ডেভিড ওয়ার্নারের ব্যাটের হাসি বন্ধ হয়নি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ঠিকই আলো ছড়াচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার। তাতে গড়ছেন রেকর্ডও।

দ্য হান্ড্রেডের ফিফটি যেমন টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় পাঁচে জায়গা পেয়েছেন ওয়ার্নার।

লন্ডন স্প্রিরিটের হয়ে ১২ চার ও ১ ছয়ে ৭১ রানের ইনিংস খেলে পেছনে ফেলেছেন বিরাট কোহলিকে। এতদিন পাঁচে থাকা কোহলির সবমিলিয়ে রান ৩৯৭ ইনিংসে ১৩৫৪৩।

কোহলিকে ছাড়িয়ে যাওয়া ওয়ার্নারের রান এখন ৪১৮ ইনিংসে ১৩৫৪৫। দুজনের ওপরে আরো চারজন আছেন।

শীর্ষে থাকা দুজন হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার। ৪৫৫ ইনিংসে চূড়ায় আছেন ক্রিস গেইল। ‘ইউনিভার্স বসের’ পরে আছেন অলরাউন্ডার কাইরন পোলার্ড। ৬২৯ ইনিংসে তার রান ১৩৮৫৪।

দুই ক্যারিবিয়ানের পর আছেন যথাক্রমে অ্যালেক্স হেলস ও শোয়েব মালিক। ইংল্যান্ডের সাবেক ওপেনার হেলসের ৪৯৯ ইনিংসে ১৩৮১৪ রানের বিপরীতে পাকিস্তানের অলরাউন্ডার শোয়েবের রান ৫১৫ ইনিংসে ১৩৫৭১।

কোহলিকে পেছনে ফেললেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি ওয়ার্নার। গতকাল তার ফিফটির পরেও ১০ রানে হেরেছে লন্ডন। ম্যানচেস্টার অরিজিনালসের ১৬৪ রানের জবাবে ১৫৩ রানে থামে ওয়ার্নারের দল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর