মঙ্গলবার, ২৮শে এপ্রিল ২০২৬, ১৪ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মিথিলার মেয়েকে নিয়ে যা বলছেন সৃজিত

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৫, ১৬:৩২

সম্প্রতি একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে শোবিজে নাম লেখালেন তাহসান খান ও রাফিয়াথ রশিদ মিথিলা জুটির একমাত্র মেয়ে আইরা তেহরিম খান। প্রথম কাজেই তার সঙ্গে আছেন মা মিথিলা। বিজ্ঞাপনেও মা-মেয়ের চরিত্রে দেখা গেছে। গত ৮ আগস্ট প্রকাশিত হয়েছে তাদের অভিনীত বিজ্ঞাপনচিত্র।

প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়িয়ে বেশ প্রশংসিত হচ্ছেন আইরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছে। বাদ যাননি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী মিথিলার স্বামী সৃজিত মুখার্জি। ৪৬ সেকেন্ডের বিজ্ঞাপনচিত্রটি নিজের ফেসবুকে শেয়ার করে ভারতীয় এই নির্মাতা লিখেছেন, ‘আইরু, তুমি রকস্টার…।

’দাম্পত্যের সমীকরণ যেমনই হোক না কেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই পোস্ট আবারও প্রমাণ করল মেয়ের প্রতি বাবার ভালোবাসা অটুট, আর সৃজিতের কাছে আইরা সব সময়ই তার ‘রকস্টার’।

এদিকে আইরার বিজ্ঞাপনচিত্রটি নিজের ফেসবুকে শেয়ার করেন জনপ্রিয় অভিনেত্রী মিথিলা লিখেছেন, ‘এই নাও, প্রথমবারের মতো মা-মেয়ের যুগল উপস্থিত! আইরা আর মায়ের অভিযান চলছে...।’ তিনি বলেন, ‘আমাদের জন্য ভালোবাসা ও আশীর্বাদ করুন এবং এই ভালোবাসা ছড়িয়ে দিতে থাকুন।’

বলে রাখা ভালো, ২০০৬ গায়ক-অভিনেতা তাহসান খানের সঙ্গে মিথিলার বিয়ে হয়েছিল।

এরপর তাদের সংসারে আসে আইরা। তবে দীর্ঘ দশ বছরে সংসার জীবন শেষে ২০১৭ সালে তাহসান-মিথিলা জুটির বিচ্ছেদ। বিচ্ছেদের দুই বছর পর সৃজিতের সঙ্গে মিথিলার বিয়ে হয়। সেই সূত্র ধরেই আইরার সঙ্গে সৃজিতের বন্ধুত্ব গড়ে ওঠে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর