সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • স্পিকারের দায়িত্বে প্রবীণ নেতা
  • রাষ্ট্রপতির ভাষণেই সংসদে ঝড়
  • সংসদে সংবিধান বিতর্ক
  • সারা দেশে আইনশৃঙ্খলা জোরদারের দাবি
  • খামেনির অবস্থা নিয়ে রহস্য
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি
  • শোক দিবসসহ একাধিক দিবস বাতিল, নতুন তালিকা জারি
  • হাইকোর্টে নির্বাচন পিটিশনের ঢল, নাহিদ ইসলামও মামলায়
  • সংসদ অধিবেশনের দিনেই এনসিপির বিক্ষোভ
  • ট্রাম্পের নতুন বাণিজ্য কৌশল, তদন্তে বাংলাদেশ

সংসদে সংবিধান বিতর্ক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ মার্চ ২০২৬, ১১:১৫

বিষয়টি উত্থাপন করলে তার জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দীন আহমদ।

রোববার সংসদের অনির্ধারিত আলোচনায় শফিকুর রহমান বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করার কথা ছিল। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও এখনো পরিষদ গঠন হয়নি।

তিনি আরও বলেন, বর্তমান সংসদ একটি বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটে গঠিত হয়েছে এবং গণভোটের মাধ্যমে জনগণ যে সংস্কারের পক্ষে মত দিয়েছে, তা বাস্তবায়নে দেরি করা উচিত নয়।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের কোনো বিধান নেই। তাই এই পরিষদের অধিবেশন আহ্বান করা নিয়ে সাংবিধানিক জটিলতা রয়েছে।

তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশটি আইন বা অধ্যাদেশ নয়। ফলে এটি কার্যকর করতে হলে সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

বিতর্কের এক পর্যায়ে স্পিকার হাফিজ উদ্দীন আহমেদ বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। প্রয়োজন হলে আনুষ্ঠানিক নোটিশের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর