প্রকাশিত:
১৬ মার্চ ২০২৬, ১১:২৫
রোববার গভীর রাতে দেওয়া এক বার্তায় তিনি বলেন, নাগরিকদের নিরাপদ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাদের নির্বাচনী ইশতেহারে রাজধানীর ঢাকা–০৮ আসনকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার কারণে আবারও একটি প্রাণহানির ঘটনা ঘটেছে।
তিনি বলেন, একটি সভ্য সমাজে এভাবে মানুষের জীবন ঝরে পড়া অত্যন্ত দুঃখজনক।
তার মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হলে মানুষের মধ্যে অনিরাপত্তা ও উদ্বেগ বাড়ে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে রাজধানীসহ দেশের প্রতিটি এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মন্তব্য করুন: